নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দেশে চলমান (কোভিড-১৯) করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সোনালী ব্যাংক, পঞ্চগড় জেলা প্রশাসকের করোনা তহবিলে ১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের হাতে এই চেক তুলে দেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু হেনা গোলাম সাইয়েদে সাকলায়েন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম, প্রিন্সিপাল অফিসার মামুনুর রশীদসহ অনেকে । সোনালী ব্যাংক করোনা ভাইরাস মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কর্মহীন মানুষের জীবিকা নির্বাহের জন্য এই অর্থ বরাদ্দ দেয়। প্রত্যেককে দুই হাজার টাকার এই সহায়তা করা হবে। জেলার বস্তিবাসী,ছিন্নমূল করোনাভাইরাস সংক্রমণের কারণে সাময়িক বেকার হয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জিবন জীবীকা নির্বাহের জন্য সোনালী ব্যাংক এই অর্থ সহায়তা করেছে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু হেনা গোলাম সাইয়েদে সাকলায়েন বলেন, দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে সোনালী ব্যাংক এই অর্থ সহায়তা প্রদান করে। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, সোনালী ব্যাংকের দেওয়া অর্থ দিয়ে প্রেেত্যককে দুই হাজার টাকা বিতরণের প্রক্রিয়া চলছে। স্থানীয় করোনা তহবিল থেকে স্বচ্ছতার সাথে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments