আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালে পড়ে গিয়ে ইউসুফ ওরফে সালমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাফিন ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমআর নামাজ পড়ে বাড়িতে এসে শিশুটি ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে পা নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায় । পরে স্থানীয়রা জমি থেকে শিশু'র মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।
এ বিষয়ে নিহতের বড় চাচা সাইদার আলী বলেন, আমার ভাতিজার জন্মের পরেই তার মা মারা গেছে। আমরা ও তার নানা-নানী তার দেখাশোনা করতাম। দুপুরে সে খেলার মাঝে হাল দেয়া দেখতে গিয়ে দূর্ঘটনায় মারা যায়।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায় নি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments