বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ এবং রানার-আপ হয়েছে ফলিত গণিত বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৩০ জুলাই রবিবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাজবিজ্ঞান বিভাগ ও ফলিত গণিত বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ফলিত গণিত বিভাগকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, পরিচালক মো. শাহজাহান আলী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ফলে খেলাধুলায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহŸান জানান।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি ফুটবল টিম অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের গোলকিপার আকাশ।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments