মেহেন্দিগঞ্জপ্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, চরমোনাইর মাহফিল শেষে চরমোনাই থেকে মুসল্লীদের নিয়ে এমভি সাব্বির-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্গো জাহাজটি তলিয়ে যায়।
কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো: এনামুল হক জানান, এই দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এই ঘটনায় লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments