বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে দুদফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে ঘোনাপাড়ার দোলা পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, বাসচালক ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ আহসান ফয়সালের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় আহত হন।
আহত শিক্ষার্থী শেখ আহসান ফয়সাল বলেন, বাসচালক ভুল দিকে গাড়িয়ে চালিয়ে আসেন। এ সময় আমি সেখানে দাঁড়ালে তিনি আমার মা-বাবা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি আমার কলার ধরে গালি দিলে আমি গায়ে হাত তুলি। পরে অন্য চালকরা মিলে আমাকে মারধর করেন।
এদিকে এ ঘটনায় সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয় বাসচালকরা। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। বাসা থেকে মুঠোফোনে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ের বাস চালক মোঃ বাহারুলকে শিক্ষার্থীদের একাংশ মারধোর করেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থা বেশ আশঙ্কাজনক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা বলেন, আমি ঘটনাস্থলে প্রথমে ছিলাম না। পরে ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থী-চালককে হাসপাতালে পাঠাই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন জানান, শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই বাসচালক রবিউল ইসলাম ও আতিকুর রহমান ঝন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments