নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) তরুনের মৃত্যু হয়েছে।
শুক্রবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিল ওই তরুন। এমন সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে যায় অজ্ঞাত তরুণ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ সহ উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments