বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে নিখোঁজের চার ঘন্টা পর গোলাপফুল বেগম(৫১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে।
২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টায় স্থানীয় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। বিষয়টি পুলিশকে অবগত না করে লাশ দাফনের চেষ্টা করে পরিবারের লোকজন।
ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছোরতহাল রিপোর্ট করে। এব্যাপারে বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, গৃহবধূ গোলাপফুল বেগম শারীরিকভাবে প্যারালাইজড রোগে আক্রান্ত ছিলো।
সে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারতো না। সে পানিতে ডুবেই মারা গেছে। তার মৃত্যুর পেছনে কোন রহস্য নেই।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশের ছোরতহাল হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments