ডেস্ক রিপোর্ট: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিন ৯ ডিসেম্বরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে তাঁর জন্ম ও মৃত্যুদিন, ৯ ডিসেম্বর, "রোকেয়া দিবস" হিসেবে পালন করা হয়।
রোকেয়া দিবসে 'ঐতিহ্য' প্রকাশ করছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কবিতার সংকলন 'বেগম রোকেয়ার কবিতা'। বইয়ে ভূমিকা হিসেবে সংযুক্ত হয়েছে প্রয়াত রোকেয়া-গবেষক আবদুল মান্নান সৈয়দের রোকেয়ার কবিতা বিষয়ক প্রবন্ধ।
ইতিপূর্বে 'ঐতিহ্য' প্রকাশ করেছে ২ খণ্ড রোকেয়া-রচনাবলি এবং চিরায়ত উপন্যাস খ্যাতনামা বই 'অবরোধ-বাসিনী'।
'ঐতিহ্য' প্রকাশিত রোকেয়া-রচনাবলি, 'বেগম রোকেয়ার কবিতা' এবং 'অবরোধ-বাসিনী' পাওয়া যাচ্ছে 'ঐতিহ্য'-এর ঢাকাস্থ বিক্রয়কেন্দ্রসহ বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত' এর কাটাবন (ঢাকা), উত্তরা (ঢাকা), রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, যশোর শাখায়। এছাড়া 'ঐতিহ্য'- এর অনলাইন পেজেও পাওয়া যাচ্ছে বইগুলো।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments