ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ ফরিদপুরে ৩ সন্তানের জননী আফরোজা খাতুন (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আফরোজা খাতুন উপজেলার পুংগলী ইউনিয়নের মাছুয়াঘাটা গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহিন ওরফে রবির স্ত্রী এবং খলিশাদহ গ্রামের আফের প্রামানিকের মেয়ে। ফরিদপুর থানার ওসি তদন্ত তানভীর আহমেদ জানান, গত প্রায় ৫ বছর আগে শাহিনের সাথে আফরোজার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ভ্যান চালক স্বামী শাহিনের উপর রাগ করে আজ রবিবার প্রায় ১২টার সময় আফরোজ খাতুন পাটের রশি দিয়ে নিজের ঘরের ডাবের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিকেল ৫টার সময় আফরোজা খাতুনের লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments