ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীর তীর থেকে পরিচয় বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, স্থানীয়রা রামপুরা এলাকায় তিতাস নদীর তীরে ওই যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরেদহ উদ্ধার করে। তার গলায় ওরনা বাধা ছিল এবং পড়নে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও গোল গলার গেঞ্জি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments