স্টাফ রিপোটার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে।
তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন । সচিব মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রের জন্য নির্মাতাদের অভিনন্দন জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের মানুষের কাছে আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবে।
২০২০-২১ অর্থবছরের অনুদানের এ চলচ্চিত্রটির পরামর্শক এবং 'সূর্যদীঘল বাড়ি' সিনেমার পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৪-২৫ আগস্ট বিকেল ৫ টা থেকে রাত ৮ টা প্রতিদিন ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি 'যুদ্ধজয়ের কিশোর নায়ক' চলচ্চিত্রের চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণ এসএম সুমন আহমেদ, সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments