মোঃ সাইফুল্লাহ, সাভার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির গৌরবময় ইতিহাস, ক্রীড়া চেতনা ও ভবিষ্যৎ দর্শনকে তুলে ধরতে সদ্য নির্মিত থিম সং ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” শিরোনামে আজ আত্মপ্রকাশ হয়েছে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম অডিও ভিজুয়্যল সেন্টারে সকল শিক্ষক- প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্য দিয়ে থিম সং উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপির থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করেন এবং ঐতিহাসিক এ মূহুর্তের সাক্ষী হতে পেরে তিনি খুবই অভিভূত। মহাপরিচালক ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” থিম সংটিকে শুধু একটি সুর না বলে এটিকে বিকেএসপির চেতনা ও গৌরবময় পথচলার প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তিনি মনেকরেন এ প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ক্রীড়াবিদের তৈরি করেছে, এ থিম সং আমাদের সেই যাত্রাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে এবং দেশজুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, অনুপ্রাণিত করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। তিনি থিম সংটিতে বিকেএসপির শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম এবং জয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে জানান। সবশেষে মহাপরিচালক যাদের পরিশ্রমে থিম সংটি বাস্তব রূপ পেয়েছে সে সকল শিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য ‘‘এসো স্বদেশের পতাকা উড়াই” বিকেএসপি’র এ থিম সংএর গীতিকার ছিলেন– বিকেএসপি ক্রীড়া কলেজের অধ্যক্ষ , শিক্ষকবৃন্দ এবং নিহার আহমেদ, সুর দিয়েছেন বেলাল খান, সঙ্গীত আয়োজনে ছিলেন সজিব এবং শিল্পীরা ছিলেন- কণা, বেলাল খান, নদী ও সজিব।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments