কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো.দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের লোন্দা গ্রামের মো.ফোরকান গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিঁেখাজ হলে মঙ্গলবার তার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনদিন পর তাপবিদ্যুতের পাশে খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments