ডেস্ক রিপোর্ট: অটোরিকশা-ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং অটোরিকশা-ভ্যান শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, অটোরিকশা শ্রমিক ফখরুল, জহির, মোহাম্মদ আমিনুল, মোহাম্মদ রুবেল, শ্রমিক নেতা ভজন বিশ্বাস, মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “লক্ষ লক্ষ পরিবারের মানুষের অন্ন কীভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকশা শ্রমিকরা দিশেহারা। সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে অটোরিকশা-ভ্যান বন্ধের শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করা হোক।”
অটোরিকশা শ্রমিকরা বলেন, “আমরা পরিবার-পরিজন নিয়ে কীভাবে বাঁচব? সরকার লকডাউন দিচ্ছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধার জ্বালার কথা তারা ভাবছে না। পুলিশ ও সরকারের দলীয় লোকজন আমাদের কাছ থেকে জোরপূর্বক মাসওয়ারী চাঁদা নেয়। অন্যায়ভাবে আমাদের গাড়ি আটকে অবৈধ গাড়ির কথা বলে চাঁদা (কমপক্ষে ১০০০ থেকে ১৫০০ টাকা) আদায় করে। অথচ আমাদের অটোরিকশার বৈধতা দেয় না। আমরা চাঁদাবাজি বন্ধ চাই। অটোরিকশা চালানোর সুযোগ চাই।”
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে অটোরিকশা-ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল করে পরিবহন খাতে অন্তভুর্ক্ত করার জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments