মো.পাভেল ইসলাম রাজশাহী: ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা স্থলপোর্টগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে কিছু স্থলপোর্ট বন্ধ আছে।
রবিবার বিকালে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘসময় বেশকিছু স্থলপোর্ট বন্ধ আছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পোর্ট খুলে দেওয়া হয়েছে। ভারতীয় দিকের কিছু পুলিশি ও এজেন্সির সমস্যা থাকায় আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই পুনরায় স্থলপোর্টগুলো খুলে যাবে। এবং ভারতীয় অংশের মহদীপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, গেদে, দর্শনা, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মতো সীমান্তগুলো খুলে দেওয়া হবে।
এর আগে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ভারতীয় হাইকমিশনার দুই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।
পরে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী থেকে আরিচা হয়ে ঢাকায় নেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা করেছি। রাজশাহী থেকে বাস সার্ভিস কোলকাতা পর্যন্ত নেওয়া যায় কি না, সেটা আলোচনা করেছি। রাজশাহী থেকে ট্রেন সার্ভিস কোলকাতা পর্যন্ত আমাদের রোগীদের জন্য নেওয়া ব্যাপারে প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি সবগুলোতে সম্মত হয়েছেন এবং তার সরকারকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মেয়র আরও বলেন, রাজশাহী যেহেতু সীমান্ত এলাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এসব এলাকায় যারা বসবাস করে, তারা যাতে অপরাধমূলক কাজে জড়িত না হয়ে পারষ্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান। মাদক বা অন্য কোনো কাজে লিপ্ত না থাকেন সে বিষয়েও কথা বলেছি।
এসময় রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments