স্টাফ রিপোর্টার: সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ১ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার ৯৮নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান টিটু, ও রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু,সদস্য সচিব আসিব সাত্তার খান, সভায় সভাপতিত্ব করেন ৯৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন খান, সঞ্চালনায় সদস্য সচিব খোরশেদ আলম অপু এছাড়া আরো উপস্থিত ছিলেন রামপুরা থানা যুবদলের নেতৃবৃন্দ, ওয়ার্ডের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতাকর্মীরা।
সভার প্রধান অতিথি শরীফ উদ্দীন জুয়েল বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের ভিতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখানেই থেমে নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস সহ চক্রান্ত করছে শিল্প প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে
অস্থিতিশীল পরিস্থিতিতে দেশকে নিয়ে যেতে চায়, তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আওয়ামীলীগ যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তাদের দোসরদের সব ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে রুখে দিবে হবে।
অপর প্রধান বক্তা সাজ্জাদুল মিরাজ বলেন স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ যে অন্যায়–অবিচার সাধারণ মানুষের উপর করেছেন, তা বাংলাদেশের মাটিতে আর করতে দেওয়া হবে না। আমরা রাজপথে থেকে স্বৈরাচারের সকল ষড়যন্ত্র রুখে দিবো। দেশ গঠনে প্রতিটি নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠতে পারে।তাই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান এর নির্দেশনায় সন্ত্রাস, দুর্নীতি,দখলবাজ, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়তে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ । কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোন চাঁদাবাজি তে কিংবা কোন অপকর্মে লিপ্ত হয় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন এবং দল থেকে তাদের বহিষ্কার করা হবে। যুবদলে কোন অপকর্ম কারী ও বহিরাগতদের স্থান হবে না।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments