কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দেরিতে হলেও গভীর সমুদ্রে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে। কেউই ফিরছে না খালি হাতে। ইলিশের আমদানিতে বৃহত্তম মহিপুর-আলীপুর মৎস্য মোকামে ফিরে এসেছে অনেকটা প্রাণচাঞ্চল্য। ৬৫ দিনের অবরোধ উঠে যাওয়ার পর এসব জেলেরা সাগরে নামতে না নামতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। আবহাওয়া অনুকূলে আসার পর ফের জেলেরা সাগরে যায়। গভীর সমুদ্রে থেকে ট্রলার নিয়ে আড়ৎ ঘটে আসা সবাই কম-বেশি ইলিশ পেয়েছে। আর আহরিত ইলিশ আড়তে তোলা এবং নিলামে বিক্রি নিয়ে অনেক জেলেদের ব্যস্ত দেখা গেছে। তবে দীর্ঘদিন পরে ইলিশের দেখা মেলায় জেলে ট্রলার মালিক, আড়ৎ মালিকসহ সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটছে। মাৎস্য আড়তদারদের তথ্য মতে, এবার ৮০০ গ্রাম, ৯০০ গ্রাম ও ১ কেজি আকারের ইলিশ ৪৭ থেকে ৪৮ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম আকারের ইলিশ ৬০ থেকে ৬১ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। তবে লাল জালে ইলিশ ধরা পড়েছে বেশি। আর সাদা জালে কম ধরা পড়েছে এমটাই জানিয়েছেন তীরে ফিরে আশা আশা জেলেরা। এদিকে স্থানীয় বাজারে স্বল্প পরিমাণে ইলিশ উঠলেও দাম অনেক বেশি বলে ক্রেতাদের দাবি।
মহিপুর আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির নেতা ফজলু গাজী সাংবাদিকদের জানান, বেশি গভীরে যাওয়া লাল জাল নিয়ে মাছ ধরার ট্রলারগুলো কমবেশি ইলিশ পাচ্ছে। তবে সাদা জালের জেলেরাও কম বেশি ইলিশ পাচ্ছেন বলে তিনি জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসু সফল হয়েছে। তাই অধিকাংশ ইলিশের আকার, আকৃতি ও ওজনের বৃদ্ধি পেয়েছে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments