রাজশাহী অফিস: সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিন নিহত হয়েছে। বুধবার ২৫ আগস্ট সকাল ৬টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে জেলার সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কা দিলে অটোভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন।
হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ড ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments