কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দিনকাল প্রতিনিধি এসএএম মিনহাজ উদ্দিনকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে।
রবিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে এসএএম মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় এদিন সন্ধ্যায় ভুক্তভোগী সভাপতি মিনহাজ উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন। জিডি নং-৩৯৯। থানার ডিউটি অফিসার এসআই মুনা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টা ২১ মিনিটের সময় হাবিবুর রহমান হাবু ০১৭১৬৮১০০৪৪ নাম্বার হতে মিনহাজ উদ্দিনের ব্যবহৃত ০১৭১১১৪৫৬৩০ নাম্বারে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে পাকুন্দিয়া থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রী করেন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হাবিবুর রহমান হাবুদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা করেন হাবিবুর রহমান গং। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে আমাদের রোপন করা ওই জমির ধান হাবিবুর রহমান গং জোরপূর্বক কেটে নিয়ে যেতে চেষ্টা চালায়। এতে বাঁধা দেওয়ায় হাবিবুর রহমান ফোন করে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদান করে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়াও তিনি জানান, হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপরে হামলা চালায়। এ নিয়ে পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments