উপদেষ্টা গতকাল রাজধানীর রিজেন্সি হোটেলে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
মোট চারটি ক্যাটাগরিতে চারটি কোম্পানিকে এ পুরস্কার দেয়া হয়। কোম্পানিগুলো হলো, মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস-মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।
প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সভাপতিত্বে মোঃ হাতেম, সভাপতি, বিকেএমইএ ও শওকত আজিজ রাসেল, সভাপতি, বিটিএমএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরষ্কারগুলো দেয়া হয়েছে টেক্সটাইল এবং পোশাক শিল্পের উন্নতির সংস্কৃতিকে উৎসাহিত করে বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রয়োজন মোকাবিলা করে এমন উদ্ভাবনী সমাধান বিকাশের জন্য শিল্প সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করে। টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডের লক্ষ্য হল বস্ত্র ও পোশাক শিল্পে অগ্রগামী প্রচেষ্টাকে উদ্যাপন করা এবং স্বীকৃতির মাধ্যমে সংস্থাগুলির প্রচার করা যা টেক্সটাইল সেক্টরে উৎকর্ষ ও উদ্ভাবনের নতুন মান স্থাপন করছে। এটি বস্ত্র ও পোশাক শিল্পে উৎকর্ষের মাপকাঠি হিসেবে কাজ করবে।
টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড আজকের প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেয় এবং বস্ত্র ও পোশাক শিল্পে সৃজনশীলতা, স্থায়িত্ব ও ক্রমোন্নতিতে অগ্রাধিকার দিতে উৎসাহিত করে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments