স্টাফ রিপোটার: জাতিসংঘে প্রথমবারের মতো কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিশ্বে এই প্রথম কোন রাষ্ট্রনায়কের নামে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এটা আমাদের জন্য বিশাল অর্জন। যা আমাদের দেশের জন্য গৌরবের।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কথা বলেন।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক; পাবলিক ও প্রাইভেট সেক্টরে পরিচালিত হচ্ছে। মাট পর্যায়ে স্বাস্থ্যখাতে এর আগে কোন সরকার প্রধান এভাবে কাজ করেছে বলে আমার জানা নাই।
আমরা আশাবাদী বৈশ্বিক স্বাস্থ্য সূচকে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, এই সকল অর্জন সকল কৃতিত্ব কোটি মানুষের নেত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার। আমরা সৌভাগ্যবান, এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। যিনি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প
বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ওমর শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
সব মন্তব্য
No Comments