সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে হাট-বাজার, মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে ও জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী রনবাঘা হাটে ৩১ দফার লিফলেট বিতরণ করেন দাউদার মাহমুদ।
সিংড়া বিএনপির দুঃসময়ের কাণ্ডারী হিসেবে পরিচিত দাউদার মাহমুদ বলেন, দীর্ঘ ২৯ বছর যাবৎ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি ও বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। ২০১৮ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন। অবহেলিত চলনবিলবাসীর চাহিদা পূরণে তরুণ প্রার্থী হিসেবে এবারও মনোনয়ন চাইবো এবং আমি আশা করি দলের মনোনয়ন আমিই পাবো।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সিংড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments