মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীর হরিষার ডাইং এলাকায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় চাকুর আঘাতে প্রতিবেশীকে খুন করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: বকুল আলীর মেয়ে মোসা: খাদিজা (১৯) ও একই এলাকার মো: আসাদ আলীর ছেলে মো: মিঠন (৩০), মো: বাদশা মিয়ার ছেলে মো: মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে মো: সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো: পলাশ (৪০)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত ১ আগষ্ট ২০২২ রাত সাড়ে ৯ টায় উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান শুনছিলো। তার প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তসত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেয়।
মুকুল আলী পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করলে আসামি নাহিদ ও তার পিতা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে এবং চাকু দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারপিট ও চাকু দিয়ে আঘাত করে জখম করে।
মকুলের ছেলে শামিম ইসলাম আরও জানায়, ঘটনাস্থলে স্থানীয় লোকজন মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহতবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২ আগষ্ট ২০২২ (১ আগষ্ট দিবাগত) রাত সাড়ে ১২ টায় মৃত্যু বরণ করেন। মৃত মুকুলের ছেলে মো: শামিম ইসলামের এমন অভিযোগের প্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মো: মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম আসামিদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গতকাল ২ আগষ্ট ২০২২ সকাল ৯ টা হতে রাত ৯ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা হতে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments