ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ডেপুটি হাই কমিশনারের গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও স্বপরিবারে প্রাণে রক্ষা পান তারা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ^াস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখর শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) ডেপুটি হাই কমিশনার গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক মোঃ সাইফুল ইসলাম (৩০)কে বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মোঃ শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments