ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা মহান মে’ দিবসের ১৩৭ তম বর্ষর্পূর্তীতে দেশের সকল শ্রমিক-কর্মচারী, শ্রমজীবি মেহনতী মানুষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আজ এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের যে অগ্নিঝরা সংগ্রাম সেদিন রচিত হয়েছিল তার ধারা এখনো বিদ্যমান। বাংলাদেশের শ্রমিক শ্রেণী তার অধিকারের জন্য লড়াই করছে। অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার ক্রমাগত আক্রমনের মুখে। ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ নামে শ্রমিকের ধর্মঘটের অধিকার কেড়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে। নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা নেই। শ্রমিকদের বেঁচে থাকার নিন্মতম জাতীয় মজুরীও নির্ধারিত হয়নি। অন্যদিকে বিশ্ব পুঁজিবাদ তথা সাম্রাজ্যবাদ মুনাফার লোভে ছলে বলে কৌশলে সারা বিশ্বে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। নিজ শ্রেণীর স্বার্থ রক্ষায় শ্রমিক শ্রেণীকেই ঐক্যবদ্ধ হয়ে পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন মহান মে’ দিবসের চেতনায় শানিত হয়ে সেই সংগ্রামের পথে নিয়োজিত হই।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments