স্টাফ রিপোটার: পরিবহন শ্রমিকদের শ্রমভবন ঘেরাও ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭৭৬ এর নির্বাচিত কমিটির সত্যায়িত কপি প্রাপ্তির জন্য আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় বিজয়নগরস্থ শ্রম ভবন ঘেরাও করেছে ফুলবাড়িয়া টামির্নালসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানের পরিবহন শ্রমিকরা। এ সময় শ্রম ভবনে উপস্থিত বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমভবনের সামনে ফটকে অবস্থান করে। ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন বাচ্চু, কার্যকরী সভাপতি মাহবুব আলম, সহসভাপতি জনাব আমির হোসেন, মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মানিক ও সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ প্রমুখ। এসময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি ও ঢাকা বিভাগের পরিচালক জনাব আবু আশরিফ মাহমুদ ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে তার দপ্তরে কথা বলেন। তারা শ্রমিক নেতৃবৃন্দকে আশ^স্ত করেন যে, কমিটির নির্বাচিত তালিকার সত্যায়িত কপি বিষয়টি দ্রুত সুরাহা করবেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments