স্টাফ রিপোর্টার: ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভে 'দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা', 'ভারতীয় আগ্রাসন নিপাত যাক', 'গোলামি না আজাদি, আজাদি আজাদি' বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রসনের প্রতিবাদ জানিয়েছে।
জানাগেছে, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা এ ভাংচুর করে হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। তারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করেছে।
একই দিন আগরতলা সার্কিট হাউজে অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। পরে ছয় সদস্যের প্রতিনিধি বাংলাদেশ উপহাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায় হাইকমিশনের ভেতরে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এবং ভবনে থাকা সাইনবোর্ড ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ ও টিএসআর।
ভারতের দুঃখ প্রকাশ:
এদিকে বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও ভাংচুড়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া:
আগরতলায় উপহাইকমশনে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments