রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদারের বদলে খাজনা আদায়কারী কর্মচারীকে জেল দিলেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(এসিল্যান্ড ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার। শনিবার অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কাতিহার হাটের খাজনা আদায়কারী উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামালকে ৭দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়।
অভিযোগ রয়েছে কাতিহার হাটে ২৩০ টাকার গরু’র খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা দরে খাজনা আদায় করছিল ইজারাদার সারোয়ার হোসেন লিয়নের কর্মচারীরা। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে কর্মচারীকে কারাদন্ড দেন।
এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন।
তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তারের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও এ অভিয়ান অব্যহত থাকবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments