স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ভিসানীতিসহ পশ্চিমা বিশ্বের স্যাংশন নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। একদল বলছে এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, হতেও দিবে না। আর ক্ষমতাসীনরা বলছে বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। দুটি দলই রাজপথে এর ফয়সালার ঘোষণা দিয়েছে। তাদের এই মুখোমুখি অবস্থানে রাজনীতি সংঘাতময় হয়ে ওঠছে। শঙ্কিত দেশের জনগণ।
শনিবার বিকেলে শ্যামপুরে খন্দকার রোডে ৫৪ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইব্রাহীম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি গুলজার হোসেন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৫৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক আসাদ মিয়া, শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাধারন সম্পাদক মুক্তা বিশ্বাস, খন্দকার রোড পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মান্নান, সেক্রেটারি মফিজুল ইসলাম মাখন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুন পার্টির শ্যামপুর থানার সভাপতি লিটন আলী।
বাবলা বলেন, যেকোন দেশে বিদেশি হস্তক্ষেপ জাতির জন্য লজ্জা। আজকে আমরা রাজনীতিবিদরা নিজ স্বার্থে বিদেশিদের ব্যবহার করছি। দেশপ্রেমিক রাজনীতিবিদরা কখনো এগুলো করতে পারে না। শুধুমাত্র ক্ষমতার জন্য এদেশকে আমরা বিশ্বের কাছে ছোট করছি। যেটা কাম্য ছিল না।
তিনি বলেন, আজকে আমরা যদি নিজেরা এর সমাধান না করতে পারি তাহলে দেশ অনিশ্চয়তার দিকে যেতে পারে। আর এর দায়দায়িত্ব আমরা রাজনীতিবিদরা এড়াতে পারি না। এরজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। দেশ ও জনগণ বাঁচলে রাজনীতি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments