কামরুজ্জামান শাহীন,ভোলা: সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে ভোলায় সকাল থেকে বেশ তৎপর ছিল পুলিশ,র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল থেকেই ভোলা সদর রোড, যুগিরঘোল, মহাজপট্টি, চকবাজার ও কাচাবাজারের খালপাড়সহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ভোলা জেলার সকল উপজেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৪ জনকে ১,০৩,৯০০ টাকা জরিমানা এবং ২ জনকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইউছুফ হাসান বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় বিচারক অপরাধীর অপরাধের ধরন বিবেচনায় যে কোন অংকের অর্থ কিংবা দণ্ড দেওয়ার বিধান আইনে রয়েছে। তিনি আরও বলেন, কঠোর লকডাউন কঠোরভাবে পালনের জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ বিষয়ে জনগণকে বার বার সতর্ক করা হচ্ছে। কিন্তু যারা সতর্ক করা সত্বেও করোনাকালীন এ সময়ে গাফিলতি করছেন বা সরকারের নির্দেশনা মানছেন না শুধু তাদের বিরুদ্ধেই জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া ভোলায় সকালে বাংলা স্কুল মোড়, সদর রোড, যুগিরঘোলসহ শহরের প্রবেশ মুখে ও বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ওই সব এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদেরকে ব্যাপক তৎপর থাকতে দেখা গেছে। পুলিশ জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছে না। যে সব যানবাহন রাস্তায় চলাচল করার চেষ্টা করছে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সঠিক কারণ দেখাতে পারেননি তাদেরকে করা হচ্ছে জরিমানা।
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা পুলিশ ছিলেন তৎপর। এছারা তারা পুলিশের বিভিন্ন চেকপোস্ট ও কার্যক্রম পরিদর্শন করেন।
এ ব্যাপারে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে ভোলা জেলা পুলিশের সকল ইউনিট মাঠে রয়েছেন। এবং জেলার প্রতিটি থানা পুলিশ কঠোর ভাবে দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments