ডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। রোববার (২৬ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনি ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অ্যাশলি গার্ডনার ২১ বলে ২৯ রান করেন। অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ১৮ রান।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ওপেনার লোরা ভলভার্ট একাই লড়াই করেন। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া ত্রিয়ন ২৫, মারিজানে ক্যাপ ১১ ও তাজমিন ব্রিটস ১০ রান করেন। দলের অন্য কোনো ক্রিকেটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত ৬ষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার হাতে।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments