সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুলাই) বিকালে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এ সময় বক্তব্য দেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন,পাঁচন্দর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন,চান্দুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান,বাধাইড় ইউনিয়ন চেয়ারম্যান আতউর রহমান,তালান্দ ইউনিয়ন চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট,তানোর উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার শাওন প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।পরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments