স্টাফ রিপোর্টার: দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ছড়িয়ে পড়েছে ভবনে থাকা কয়েকটি মন্ত্রণালয়ের ভীতরে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আসা এক ফায়ার সার্ভিস কর্মী সড়কে ট্রাকের নীচে চাপা পড়ে মারা গেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, আজ (বুধবার) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। আগুনের আকার বড় মনে হওয়ায় পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ২০ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এই ভবনটিতে স্থানীয় , পল্লী ও সমবায়, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, অর্থ এবং সড়ক ও সেতু মন্ত্রনালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও দফতরের অফিস রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
এদিকে নিরাপত্তা জনিত কারনে গুলিস্থান জিরো পয়েন্ট মোড় ও মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments