ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরার মুক্তমঞ্চে ’সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ’র এক শোক সমাবেশ শনিবার (০৩ আগস্ট ২০২৪) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে উত্তরায় শহীদ ছাত্র-জনতার জন্য মুখে কালো কাপড় বেঁধে, কালো ব্যাজ ধারণ করে এবং শহীদ ছাত্র-জনতার ছবির প্ল্যাকার্ড নিয়ে অভিভাবকবৃন্দ মুক্তমঞ্চ থেকে আজমপুর রাজউক কমপ্লেক্স ঘুরে মুক্তমঞ্চ পর্যন্ত শোক র্যালী করে। র্যালী শেষে মুক্তমঞ্চে শহীদ ছাত্র-জনতার ছবির পাশে মোমবাতি প্রজ্জ্বলন করে শোক প্রকাশ করেন।
শোক সমাবেশ থেকে আন্দোলনে শহীদদের স্মরণে ‘রবীন্দ্র স্মরণী’র নাম ‘শহীদ স্মরণী’ ঘোষণা করেন এবং সড়কের দু’পাশে ‘শহীদ স্মরণী’ সাইনবোর্ড স্থাপন করেন।
শোক সমাবেশে অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সামিয়া রহমান, তানজিনা আক্তার, খাদিজা তাহেরা, সোহানা সাকি, শালিমা জান্নাত তমা, জুবায়ের ইউসুফ, শরিফ উল আনোয়ার সজ্জন এবং পুলিশের গুলিতে আহত এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সালমান রাহাত প্রমুখ।
অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, ‘উত্তরায় ১৮ এবং ১৯ জুলাই ৩০ এর অধিক ছাত্র-জনতা আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন, এমনকি দশম শ্রেণীর ছাত্রী নাঈমা সুলতানা তার বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছে, আহত হয়েছে সহস্রাধিক। গতকাল ২ আগস্টও উত্তরার ১১ নং সেক্টরে গুলিতে হতাহত হয়েছে। সন্তানের জীবনের নিরাপত্তার দাবিতে আমরা অভিভাবকরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই।’
অভিভাবকবৃন্দ আগামীকাল ৪ আগস্ট ২০২৪ বিকাল ৫ টায় মুক্তমঞ্চে অভিভাবকবৃন্দের সংহতি সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন।
শনিবার (৩ আগষ্ট) শরিফ উল আনোয়ার সজ্জনের (০১৬৭৪৮৮০০০০) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য দেওয়া হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments