স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা বুটে 'জাহানাবাদ এক্সপ্রেস' এবং “বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে 'রূপসী বাংলা' এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল উদ্বোধন করেন। সাপ্তাহিক একদিন (সোমবার) বিরতি রেখে ট্রেন দু'টি নিয়মিত উক্ত রুটে চলাচল করবে। নতুন চালুকৃত এ ট্রেন যোগে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।
উল্লেখ্য যে, পূর্বে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগতো ৯ ঘন্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় সাশ্রয় হবে যথাক্রমে ৫ ঘন্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘন্টা। ঢাকা-খুলনা ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ১২০৮ টাকা। বর্তমানে ঐ একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্যান্য ক্যাটাগরির আসনেও অনুরুপভাবে খরচ সাশ্রয় হয়েছে।
সোমবার সকাল ৬. টায় খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্ণিত দুই জোড়া ট্রেনের আনুষ্ঠানি চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্রেনের নম্বর ও নাম: ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments