কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক অটো চালকের জমি দখল এবং তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠন এর আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে ভ‚ক্তভোগীসহ নানা পেশার লোকজন আংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক ও নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার,ন্যাপ নেতা খান মতিউর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক মো.রফিকুল ইসলাম,সংবাদকর্মী নয়নাভিরাম গাইন,সমাজকর্র্মী উত্তম কুমার দাসসহ আরো অনেকে।
বক্তরা বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অধিবাসী মনোজ চন্দ্র মিস্ত্রি। সে পেশায় একজন অটোচালক। গরীব মানুষ বিধায় সে অসহায়, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে এলাকার ভূমিদসু্যু মিলন গাজী জোড়পূর্বক জমি দখল করে আসছে। একই সাথে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মনোজ চন্দ্র মিস্ত্রির জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments