আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে গত ৪ অক্টোবর শুক্রবার পানিতে প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।ভেঙে গেছে মানুষের বাড়ি ঘর।তলিয়ে গেছে মাছের ঘের।পানিতে ভাসিয়ে নিয়ে গেছে মুরগির খামার।বর্তমানে উচু অঞ্চলগুলোতে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলে পানিবন্দী শতশত পরিবার।অনেকেই ভিটা মাটি হারিয়ে এখন দিশেহারা।
১২অক্টোবর (শনিবার) সকাল ৮ঘটিকায় ঝিনাইগাতীর বাসস্ট্যান্ড এর সফল ওষুধ ব্যবসায়ী "সাফি মেডিকেল হল" এর স্বত্বাধিকারী মো শাহজালাল তার নিজ গ্রাম দুধনই তালতলা গ্রামে কয়েকটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তার বাবা মোজাম্মেল হক, মুছা মিয়া, তুতা মিয়া, শুকুর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি বলেন আমি গরীব অসহায় মানুষদের সবসময় পাশে থাকতে চাই।সাফি মেডিক্যালের মালিক শাহজালাল বলেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি প্রাকৃতিক দুর্যোগ, এই ক্ষতিপূরণ একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীন করতে পারেন। আমি আপনাদের জন্য কিছু সামান্য উপহার নিয়ে এসেছি।
স্থানীয়রা বলেন শাহজালাল একজন ভালো মানুষ তিনি সবসময় আমাদের বিপদে পাশে দাঁড়ায় ও মাঝে মাঝে গরীব অসহায়দের বিনামূল্যে ঔষধ দিয়ে বিতরণকরেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments