চট্টগ্রাম অফিস : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, দেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নে আমরা পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিলাম। এরই মধ্যে কোভিড-১৯ মহামারীর সংক্রমণ শুরু হওয়ায় এই কাজ বাধাগ্রস্ত হয়েছে। কোভিডের সংক্রমণ কমলে আমরা আবার পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের থেমে থাকা কাজ শুরু করবো।
আজ কক্সবাজারের হোটেল শৈবালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর আয়োজনে "কক্সবাজারস্থ খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ারসহ পর্যটন জোন নির্মাণ" শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। পর্যটন শিল্পকে কিভাবে আবার শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রী বলেন, আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখায় স্থানীয় জনগণের ভূমিকা রাখতে হবে। লোকজনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই পর্যটন নগরীর পরিবেশ আরো সুন্দর হলে অধিকসংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসবেন যা থেকে সরাসরি উপকৃত হবেন এখানকার স্থানীয় জনগণ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা , কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি ...
সব মন্তব্য
No Comments