পিরোজপুর অফিস: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে “প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন, অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করে গণউন্নয়ন সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিয়াউল আহসান। এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেস ক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু এবং গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ভুয়া তথ্য ছড়ানোর মতো জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। তাই নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি। তারা বলেন, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments