নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বিজয় দিবসের কনসার্ট চলাকালে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির কনসার্ট প্রোগ্রামে এ ঘটনা ঘটে। আহত সেলিম হোসেন (২৮) উপজেলার বড়কালিয়া এলাকার আমিন শেখের ছেলে। তিনি কালিয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল রানার অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়া উপজেলা পরিষদের ডাকবাংলো চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে কনসার্ট চলছিলো। অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় সেলিম হোসেনের। পরে অজ্ঞাত ব্যক্তির ছুড়িকাঘাতে ওই যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments