স্টাফ রিপোর্টার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যূ নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে, এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও আহতদের দেখতে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
এসময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সাথে শেষ করার তাগিদ দেন তিনি।
বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ আফজাল হোসেন, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম ফয়েজি, ডা.ইউসুফ শিবলি, ডা. সাইফুল আলম বাদশা, ডা. ম্যাব খান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments