মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২০২৫ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক শাহনামার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি আবদুর রাজ্জাককে সভাপতি ও দৈনিক বরিশাল ক্রাইমের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ফরিদকে সাধারন সম্পাদক এবং হাফেজ আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ১৪ অক্টোবর, সোমবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে বার্ষিক সাধারন সভায় কন্ঠ ভোটে গঠন করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ সহ-সভাপতি, স্বপন হাওলাদার অর্থ বিষয়ক সম্পাদক, মোস্তাফিজুর রহমান শিপলু সহ-সাধারন সম্পাদক, মোঃ সম্রাট হোসেন প্রচার সম্পাদক, শামীম হোসেন খান দপ্তর সম্পাদক, মোঃ তুহিন মোহাম্মদ হানিফ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নির্বাহী সদস্য পদে জাহিদুল বারী খোকন, মোঃ আবুল কালাম ও মনির দেওয়ান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments