স্টাফ রিপোর্টার: রাজধানীর নয়াপল্টন এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম: মোঃ জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫)।
বুধবার (৩ সেক্টেম্বর) রাত সাড়ে ৮টায় পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল নামীয় গাড়ীর শো-রুমের সামনে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০০০০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments