ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অটো-পাশ আর অটো-প্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধংসের মুখে নিয়ে যাবে। জ্ঞান অর্জনের ধারায় কোন শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনার কারনে এক বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অথচ, হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেয়া হয়েছে, সব কিছুই স্বাভাবিক ভাবে চলছে। কিন্তু, করোনার দোহাই দিয়ে বর্ধিত করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতি সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। তিনি বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগন্য ও সে ব্যবস্থার সুবিধা শুধুমাত্র উচ্চ বিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একই সঙ্গে শিক্ষা গ্রহনে ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠির সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থীদের বৈষম্য সৃষ্টি হচ্ছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে, শারিরিক ও মানসিক ভাবে দূর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে গত ১৫মাসে ১৫১ জন শিক্ষার্থী মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে বলে জানাযায়। তাই, অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার ৯ জুন দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দল হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন ব ...
স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন ...
সব মন্তব্য
No Comments