কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে রক্তাক্ত ৭ টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে গবেষকরা। শনিবার সকালে সৈকত সংলগ্ন ভারানির খালে একটি পরিতাক্ত জাল থেকে এ কাঁকড়াগুলো উদ্ধার করা হয়। পরে অর্ন্তজাতিক গবেষনা সংস্থা ইউএসএইড ইকোফিস ২, ওয়ার্ল্ডফিসের একটি গবেষক টিম প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে এসব কাঁকড়া অবমুক্ত করেন। রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম কার্সিনসকর্পিয়াস রোটানডিকওডা। এদেরকে জীব জীবাশ্মা ও বলা হয়। এ কাকঁড়া নীল ও খুবই মূল্যবান। এগুলো চিকিৎসা বিজ্ঞানে গুরুত্ব অপরিসীম বলে গবেষকরা জানিয়েছেন।
ইউএসএইড,ইকোফিস ২ ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গবেষণার কাজে সৈকত থেকে গঙ্গামতিতে যাওয়ার পথে ছেড়া জালে আটকানো অবস্থায় এ কাঁকড়া গুলো দেখতে পাই। তাদের শরীর থেকে রক্ত ঝরছিল। এগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments