চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিজিবির 'ছোট ফরিংগা বিওপি' উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (০৫ অক্টোবর) সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি
আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নবনির্মিত এবং ১২তম 'ছোট ফরিংগা বিওপি'র শুভ উদ্বোধন করেন। বিওপি'র উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপন, সৈনিকদের সাথে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, 'সীমান্তের অতন্দ্র প্রহরী' বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামগড় ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে ২৪/৭ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ০৫ কিঃ মিঃ এলাকা নিকটস্থ বিওপিসমূহ হতে কিছুটা দূরবর্তী ছিল। ফলে বিওপিসমূহের অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই ছোট ফরিংগাতে বিজিবির একটি বিওপিটি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বিওপিটি স্থাপনের ফলে পার্শ্ববর্তী বিওপিসমূহের দূরত্ব লাঘবের পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সকল ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments