চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কবি ও নাট্যকার মহিউদ্দীন চৌধুরী রচিত মানবাধিকার বান্ধব ‘আহত গোলাপের গল্প’ নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মূখার্জী বিংকু বলেন ‘সাহিত্য ছাড়া মানুষের উৎকর্ষ সম্ভব নয়। সাহিত্যের মাঝে মানুষের সুখ-দুঃখ, কান্না-হাসি, মান-অভিমান, মায়া-মমতা, ভালবাসা প্রকাশ পায়। বলা হয়, সাহিত্য জীবন ও সমাজের প্রতিচ্ছবি।’
মহিউদ্দীন চৌধুরী ‘আহত গোলাপের গল্প’ নাট্যগ্রন্থের মাধ্যমে সমাজের মানুষের জীবনের আঁকা-বাঁকা চড়াই-উতরাই পথ পেরিয়ে সাফল্যের সম্ভাবনার নতুন দিগন্ত আবিস্কারের চমৎকার কাল্পনিক রুপরেখা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক বৈদ্যনাথ অধিকারী, মঞ্চমুকুট নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব।
উপস্থিত ছিলেন ছড়াকার আবু রাহেল ফয়সাল, নারী উদ্যোক্তা উম্মে কলসুম কেয়া, ফ্যাশন ম্যাগাজিন গ্রীনলিফের সম্পাদক মো. তসলিম হাসান হৃদয়, ফ্যাশন ডিজাইনার নাছরিন তমা ও মো. হাসান আল বান্না, নাট্যকার বীনা দাশ গুপ্তা, প্রান্ত শর্মা, সৌরভ পাল, শাহীন আলম, অক্ষরবৃত্ত প্রকাশনের নির্বাহী পরিচালক কাজী জোহেব, সমাজকর্মী মো. লুৎফর রহমান, মো. হেলাল হোসেন, মো. ওমর শরীফ সবুজ, মো. জাহেদুল আলম, মো. রাশেদুল আলম।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments