বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে বকশীগঞ্জ কলেজ মোড়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সমাবেশ চলে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন।
সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, প্রধান বক্তা ছিলেন বিএফইউজে এর সাবেক সভাপতি ও টিভি টুডে-এর সিইও মনজুরুল আহসান বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-এর মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে মামলার নামীয় আসামিদের গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নাদিম পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমাবেশের পূর্বে সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন এবং নাদিমের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।
অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত,
নালিতাবাড়ীর সাংবাদিক হাকিম হিরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি হোসাইন শাহিদ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব অমিত রায়, সাংবাদিক নেতা মোশারফ হোসেন,উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments