ডেস্ক রিপোর্ট: প্যালেস্টাইনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলী বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণহত্যার প্রতিবাদে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ শাহ আলম। প্রতিবাদ সমাবেশে প্রারম্ভিক বক্তব্য রাখেন শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শান্তি পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে, শ্রমিক নেতা জনাব আসলাম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, শ্রমিক নেতা কে এম মিন্টু, মুর্শিকুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াৎ, সিপিবি ঢাকা নগর নেতা ফিরোজ আলম মামুন, কৃষক নেতা মানবেন্দ্র দেব, যুব ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্যালেস্টাইনের গাজা, খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলী বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সারা পৃথিবী উত্তাল। বিশ্ব জনমত আজ এই গণহত্যার অবসান চায়। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির সরাসরি মদদে আজ মানবতাবিরোধী ইসরায়েলী জায়নবাদী শক্তি অব্যাহতভাবে এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সনদ এবং সকল আন্তর্জাতিক আইন লংঘন করে এই নির্মম হত্যাকাণ্ড চলছে। হাসপাতাল, নারী-শিশু কেউই রেহাই পাচ্ছেন না। বাংলাদেশের শান্তি পরিষদ অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবী জানাচ্ছে। একই সাথে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছে। শান্তি পরিষদ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব সম্প্রদায়ের নিকট জোর দাবী জানাচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, অবিলম্বে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে অসাম্প্রদায়িক স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আর কোন বিকল্প নাই।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments