নাটোর প্রতিনিধি: নাটোরে যাত্রিবাহি বাসের ধাক্কায় শরীফুল ইসলাম (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। এসময় বাচ্চু (৩৮) নামে অপর একজন আহত হয়। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর -ঢাকা-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের জনৈক নজরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, আজ ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে একটি যাত্রিবাহিী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নাটোর ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এলাকায় পৌঁছিলে বিপরীতমুখি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয় যাত্রিবাহি বাসটি। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত এবং বাচ্চু আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান জামিল হোসেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments